ছয় মাসে ৫৯২টি ধর্ষণ: বাংলাদেশ মহিলা পরিষদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৮, ১৮:১০আপডেট : ১৬ জুলাই ২০১৮, ১৯:০৮

বাংলাদেশ মহিলা পরিষদ দেশে গত ছয় মাসে ৫৯২টি ধর্ষণের ঘটনা ঘটেছে। একইসঙ্গে মোট ২ হাজার ৬৩ জন নারী ও কন্যাশিশুকে নির্যাতনের ঘটনা ঘটেছে।  বাংলাদেশ মহিলা পরিষদ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশের ১৪টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে তারা এই তথ্য প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সালের জানুয়ারি-জুন এই ৬ মাসে মোট ২ হাজার ৬৩ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। ধর্ষণের ঘটনা ঘটেছে মোট ৫৯২টি। এরমধ্যে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ৯৮ জন, ধর্ষণের পর হত্যা করা হয়েছে ২৯ জনকে। এছাড়া ধর্ষণের চেষ্টা করা হয়েছে ৬১ জনকে। শ্লীলতাহানির শিকার হয়েছেন ২৩ জন। যৌন নির্যাতনের শিকার হয়েছেন ৬৫ জন। এসিডদগ্ধ হয়েছেন ১০ জন। এরমধ্যে এসিডদগ্ধের কারণে মৃত্যু ২ জন।

এতে বলা হয়, অগ্নিদগ্ধের ঘটনা ঘটেছে ৪৫টি, এরমধ্যে মৃত্যু হয়েছে ১০ জনের। অপহরণের ঘটনা ঘটেছে মোট ৭৭টি। নারী ও শিশু পাচার করা হয়েছে ১৩ জনকে। এরমধ্যে বিক্রি করা হয়েছে চার জনকে। এতে বলা হয়, বিভিন্ন কারণে ২৬৮ জন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়েছে। আরও ২৭ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। ১৩ জন গৃহপরিচারিকাকে নির্যাতন করা হয়েছে। হত্যা করা হয়েছে তিনজনকে। আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন দুই জন। যৌতুকের জন্য হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন ১১৩ জন। এরমধ্যে হত্যা করা হয়েছে ৫১ জনকে। উত্ত্যক্ত করা হয়েছে ৯০ জনকে। উত্ত্যক্তের কারণে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন ১১ জন। বিভিন্ন নির্যাতনের কারণে ১৫৪ জন আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন; আত্মহত্যার চেষ্টা করেছেন ০৯ জন ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে ১৫ জনকে। ১৮৮ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বাল্যবিয়ের শিকার হয়েছে ৮৪ জন। ৬৬ জনের সঙ্গে বাল্যবিয়ের চেষ্টা করা হয়েছে। শারীরিক নির্যাতন করা হয়েছে ১৭১ জনকে। বে-আইনি ফতোয়ার ঘটনা ঘটেছে সাতটি। পুলিশি নির্যাতনের শিকার হয়েছে তিনজন। ২০ জনের জোরপূর্বক বিয়ের ঘটনা ঘটেছে। এছাড়া ৬৮টি বিভিন্ন ধরনের নির্যাতন করা হয়েছে।

/টিওয়াই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম