প্যারাডাইস পেপার্সে নাম থাকা ব্যবসায়ী ফারহানকে দুদকে জিজ্ঞাসাবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০১৮, ১৩:১৮আপডেট : ১৭ জুলাই ২০১৮, ১৩:২৮

দুদক প্যারাডাইস পেপার্স কেলেঙ্কারিতে নাম থাকা ইন্ট্রিডিপ গ্রুপের পরিচালক ফারহান ইয়াবুবুর রহমানকে অর্থপাচারের অভিযোগে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৭ জুলাই) বেলা ১১টায় দুদক কার্যালয়ে এসে উপস্থিত হন ইয়াবুবুর রহমান। তাকে জিজ্ঞাসাবাদ করছেন দুদকের উপপরিচালক আক্তার হামিদ ভূইয়া।
এর আগে গত ৮ জুলাই ফারহান ইয়াবুবুরসহ আরও দুইজনকে দুদকে তলব করা হয়। তারা হলেন এরিক জনসন আন্দ্রেস ও মাহতাব রহমান। তারা বিদেশে অর্থপাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। অর্থপাচারের বিষয়ে জানতেই তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য।
এর আগে সোমবার পানামা পেপার্স কেলেঙ্কারিতে নাম আসা চারজনকে ১৬ জুলাই ও প্যারাডাইস পেপার্সে নাম থাকা তিনজনকে ১৭ জুলাই দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়। রবিবার (৮ জুলাই) ওই সাত ব্যক্তিকে চিঠি দেয় দুদক।  

বিশ্বে আলোড়ন তোলা পানামা পেপার্স ও প্যারাডাইস পেপার্সে যেসব বাংলাদেশির নাম এসেছে, তাদের অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান কার্যক্রম ৩০ জুনের মধ্যে শেষ করার জন্য গত মাসে নির্দেশ দেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

পানামা পেপার্স ও প্যারাডাইস পেপার্স হলো বিশ্বের ১৮০টি দেশের রাজনীতিক, সেলিব্রিটি ও বিত্তশালী মানুষের অর্থনৈতিক লেনদেন ও মালিকানা সংক্রান্ত বিস্তারিত তথ্যের এক বিশাল ডাটাবেস। কর দিতে হয় না কিংবা খুবই নিম্নহারে কর দেওয়া যায়, এমন দেশে বিনিয়োগ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা।

/আরজে/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম