ইউজিসি’র চেয়ারম্যানকে হত্যার হুমকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৮, ১৫:৪৪আপডেট : ১৮ জুলাই ২০১৮, ১৬:৪০

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ জুলাই) সাভারের নুর হাসান নামে এক ব্যক্তি ইউজিসি চেয়ারম্যান অফিসের ঠিকানায় ডাকযোগে পাঠানো চিঠিতে হত্যার হুমকি দিয়েছে।

ইউজিসি’র নিরাপত্তা কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান ইউজিসি চেয়ারম্যানের নিরাপত্তা চেয়ে বুধবার (১৮ জুলাই) শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি-১২০৩) করেছেন।

শেরেবাংলা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহজাহান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার দুপুরে জিডি করা হয়েছে। একজন কর্মকর্তাকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।’

আবদুল মান্নান বাংলা ট্রিবিউনকে বলেন, 'গতকাল (মঙ্গলবার) অফিসের একদম শেষ সময়ে চিঠিটা অফিসে এসেছে ডাকযোগে। আজ জিডি করা হয়েছে।'

তিনি বলেন, 'আমি এসব হুমকি আগেও পেয়েছি। এসব নিয়ে আমি বিচলিত নই।'

/আরএআর/এআরআর/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক