ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০১৮, ১৬:৪১আপডেট : ২২ জুলাই ২০১৮, ১৬:৫৫

ইসহাক সরকার (ফাইল ছবি) রাজধানীর পল্টন থানার নাশকতা অভিযোগে দায়ের করা মামলায় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের এক দিনের রিমান্ড মঞ্জুর করছেন আদালত। রবিবার( ২২জুলাই) দুপুরে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম রায়হান উল ইসলাম এ আদেশ দেন।
এদিন মামলাটির তদন্তকারী কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই মো. সোলাইমান গাজী আসামির ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলায় অভিযোগে বলা হয়, গত ০২ এপ্রিল ২০১৭ সালের নয়া পল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাস্তায় যানবাহন ও জনসাধরণের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। একইসঙ্গে বেআইনি জনতা মিলিত হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে দাঙ্গা শুরু করে। ওই সময় কর্তব্যরত পুলিশের কাজে বাধা দেওয়াসহ ইট-পাটকেল নিক্ষেপ করেন বিএনপির নেতাকর্মীরা।

/টিএইচ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান