বিশেষ ক্ষমতা আইনের বিলুপ্ত ধারায় মামলা গ্রহণে হাইকোর্টের নিষেধাজ্ঞা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৮, ১৫:৫০আপডেট : ২৩ জুলাই ২০১৮, ১৫:৫১

আদালত বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর বিলুপ্ত হওয়া ১৬(২) ধারায় মামলা গ্রহণ না করতে পুলিশের মহা-পরিদর্শককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে অস্তিত্বহীন (বিলুপ্ত) আইন  দিয়ে যেন জনগণকে গ্রেফতার করে হয়রানি না করা হয়, সেজন্যও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন আদালত।

এ সংক্রান্ত বেশ কয়েকটি মামলায় জামিন শুনানিকালে সোমবার (২৩ জুলাই) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

এ সময় আদালতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরসেদ। পরে আদেশের বিষয়ে ইউসুফ মাহমুদ মোরসেদ সাংবাদিকদের বলেন, ‘আইনের ১৬ (২) ধারাটি বাতিল করা হয়েছে। তাই আইনে এই ধারার কোনও অস্তিত্ব নাই। সেহেতু এ আইনে মামলা নেওয়া বেআইনী।’

প্রসঙ্গত, ১৯৯০ সালে এরশাদ সরকারের পরে বিচারপতি সাহাবুদ্দীন আহমদ একটি অধ্যাদেশ দিয়ে বিশেষ ক্ষমতা আইনের ১৬, ১৭ ও ১৮ ধারা বাতিল করেন। যা পুনরায় বিএনপি ১৯৯১ সালে সংসদে পাস করেছিল। এরপর ২০০৭ সালে জরুরি অবস্থার মধ্যে ‘ক্ষতিকর ও ধ্বংসাত্মক’ (প্রধানত সরকার ও রাষ্ট্রবিরোধী) কাজ থেকে বিরত রাখতে ১৬ নম্বর ধারাটি পুনরুজ্জীবিত করা হয়।

পরে ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠনের পর অধ্যাদেশসহ ১২২টি অধ্যাদেশ সংসদের প্রথম অধিবেশনে পেশ করা হয়, কিন্তু তা পাস হয়নি। যার ফলে বিশেষ ক্ষমতা আইনের ১৬, ১৭ ও ১৮ ধারাগুলো বাতিল অবস্থায় থেকে যায়।

/বিআই/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম