শিক্ষিকাকে দায়ী করে চিরকুট লিখে ছাত্রীর আত্মহত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০১৮, ১৯:৩০আপডেট : ২৫ জুলাই ২০১৮, ২০:০৪

নিহত শিশু মালিহা রাজধানীর শাহজাহানপুরের গুলবাগের বাসা থেকে শহীদ ফারুক ইকবাল বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আত্মহত্যার কারণ হিসেবে সে তার একজন শিক্ষিকাকে দয়ী করে গেছে। এরপর পুলিশ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ওই শিক্ষিকাকে গ্রেফতার করেছে। নিহত শিক্ষার্থীর নাম সুরাইয়া আকতার মালিহা (১৪)।

মালিহার প্রবেশপত্র বুধবার (২৫ জুলাই) নিহত মালিহার লাশ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মালিহার বাবা মো. আলী ভূঁইয়া এই ঘটনায় শাহজাহানপুর থানায় একটি আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেছেন। এরপর শিক্ষিকা আমেনা পারভিন রিমিকে গ্রেফতার করেছে পুলিশ ।

শাহজাহানপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. শামীম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চিরকুট উদ্ধার করা হয়েছে, সেখানে ওই টিচারের নাম উল্লেখ রয়েছে। এরপর শিক্ষার্থীর বাবা মামলা করার পর ওই শিক্ষিকাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।’

মালিহার লেখা চিঠি মালিহা চিরকুটে লিখেছে, ‘আমার সুইসাইড করার কারণ একমাত্র রিমি মেডাম (ম্যাডাম)। সে অযথা পরীক্ষায় আমার খাতা নিসে (নিয়েছে)। আর পরীক্ষায় কম নম্বার দিসে (দিয়েছে)। তোমরা যদি পার (পারো) তাহলে সে মেডামের (ম্যাডাম) মানসিক চিকিৎসা দাও। মেন্টাল হসপিটালে পাঠাও। মেডাম (ম্যাডাম) আমারে অভিশাপ দিসে (দিয়েছে), তাই আমার রেজাল্ট খারাপ হইসে (হয়েছে)।

/এআরআর/আইএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের