প্রধানমন্ত্রী বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের নাম ব্যবহার করে চাঁদাবাজির সময় দু’জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (পূর্ব-ডিবি)। তারা হলেন, মোহাম্মদ আলী (৪০) ও নাদিয়া সুলতানা (২৭)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে একথা জানিয়েছেন। তিনি বলেন, এ বিষয়ে পরে সংবাদ সম্মেলনে বিস্তারি জানানো হবে।
গোয়েন্দা সূত্র জানায়, আটককৃতরা দেশের বিভিন্ন ব্যক্তির মোবাইল ফোন ব্যবহার করে আবদুস সোবহান গোলাপের নাম ভাঙিয়ে চাঁদা দাবি করেন। তাদের দুইজনকে গ্রেফতার করা হয়েছে।








