পায়েল হত্যার বিচারের দাবিতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০১৮, ১৬:৫৭আপডেট : ২৮ জুলাই ২০১৮, ১৮:৩৭



পায়েল হত্যার বিচার দাবিতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মানববন্ধন নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) শিক্ষার্থী সাইদুর রহমান পায়েল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন তার সহপাঠীরা। শনিবার (২৮ জুলাই) দুপুরে নর্থ সাউথের সামনে তারা এই মানববন্ধন করেন। এ সময় তারা হানিফ পরিবহনের ড্রাইভার, হেলপার ও সুপারভাইজারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।
শিক্ষার্থীরা মানববন্ধনে দাবি করেন, নির্মম হত্যাকাণ্ডে দোষীদের বিচারের মাধ্যমে দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে কার্যকর করতে হবে। দেশব্যাপী হানিফ পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সাইদুর রহমান পায়েলের পরিবারকে দ্রুত ক্ষতিপূরণ দেওয়া, সবার জন্য নিরাপদ সড়ক ও পরিবহন ব্যবস্থা নিশ্চিতকরণ, নিরাপদ সড়ক, পরিবহন ও যাত্রীসেবা, নিরাপত্তা নিশ্চিতকরণে যুগোপযোগী আইনের প্রণয়ন ও প্রয়োগের দাবি জানান তারা।

পায়েল হত্যার বিচার দাবিতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মানববন্ধন
পায়েলের সহপাঠী হাবীব কাওসার বলেন, ‘আমরা এই সব দাবির দ্রুত বাস্তবায়নে প্রশাসন, আইনপ্রণয়ন ও প্রয়োগকারী সংস্থা, বিচারবিভাগসহ সরকার ও সর্বস্তরের মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।’ বিচার না হওয়া পর্যন্ত তাদের এই মানববন্ধন কর্মসূচি চলবে বলেও তিনি জানান।
নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষের শোক
পায়েলের মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। সম্ভাবনাময় তরুণপ্রাণ পায়েলকে আহত অবস্থায় ব্রিজের ওপর থেকে নদীতে ফেলে দেওয়ার মতো পৈশাচিক ঘটনার নিন্দা জানিয়ে এক বিজ্ঞপ্তিতে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হানিফ পরিবহনের চালক জালাল, হেলপার ফয়সাল ও সুপারভাইজার জনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিবৃতিতে তারা বলেন, ‌‌‘আমাদের বিশ্বাস, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও আদালত এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবেন।’
প্রসঙ্গত, গত ২১ জুলাই চট্টগ্রাম থেকে বন্ধুর সঙ্গে হানিফ পরিবহনের একটি বাসে ঢাকার উদ্দেশে রওনা হন পায়েল। পথে রাত ২টার দিকে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় যানজটে পড়ে বাসটি। এ সময় জরুরি প্রয়োজনে বাস থেকে নিচে নামেন পায়েল। এরপর থেকে আর পায়েলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে ২৩ জুলাই সকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর খাল থেকে পায়েলের লাশ উদ্ধার করে পুলিশ।

 

/এআরআর/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম