ক্রিমিনলোজি অ্যালামনাই-এর সভাপতি মনিরুল, সম্পাদক নাজনীন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০১৮, ২২:৩৪আপডেট : ২৯ জুলাই ২০১৮, ২২:৪৬



মনিরুল ইসলাম ও নাজনীন সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনলোজি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন যাত্রা শুরু হয়েছে। ডিইউসিএএ নামে নবগঠিত এই সংগঠনের সভাপতি হয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী নাজনীন সুলতানা। ৩৯ সদস্যের এই কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল মান্নান।

শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ অডিটরিয়ামে মনোজ্ঞ এক আয়োজনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। কেক কেটে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। এ সময় সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ড. সাদেকা হালিম ও ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান ড. জিয়া রহমানসহ বিভাগের সব শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান

নবগঠিত এই কমিটিতে সহ-সভাপতি হয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের ডিসি এএইচএম আব্দুর রকিব, র‌্যাবের মিডিয়া শাখার পরিচালক মুফতি মাহমুদ খান ও আব্দুল সবুর খান। এছাড়া সহ-সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ সোহেল আহমেদ ও কৌশিক আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মশিরুন নাহার ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ফরিদ উদ্দিন।

এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে রাসেল আহমেদ প্রান্ত, গবেষণা ও সেমিনার সম্পাদক নাজমুল আরেফিন, দফতর সম্পাদক মাহফুজুর রহমান খান, সহ-দফতর সম্পাদক ফারহান খান, আইসিটি ও সামাজিক গণমাধ্যম সম্পাদক মাসুদুল হাসান, আইন সম্পাদক অরুনাভ দাশ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মারুফ হাসান, ক্রীড়া সম্পাদক আল আমিন রহমান, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, পর্যটন ও আপ্যায়ন সম্পাদক নির্বাচিত হয়েছেন নাদিয়া জুঁই।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ফকরুল আলম পাটওয়ারী, আবু জাহান মোহাম্মদ রুস্তম, রফিকুল ইসলাম, মনিরা নাজমী জাহান, সমীর ভৌমিক, আশিক কামাল, ফজলুল কবীর তালুকদার, হারুন অর রশিদ, গোলাম মোস্তফা রাসেল, গৌরব সিংহ হাজারী, হীরা মিয়া, মশিউর রহমান, আরফিন লায়লা, তটিনী চাকমা, সৈয়দ মো. আরিফ হোসেন, সুমাইয়া ইকবাল, জেরিন আন্নি, আহসানুল কবীর ও অ্যাডাম সাগে মাও অনিক।

 

/এনএল/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম