কোটা সংস্কার আন্দোলনকারী ছয়জনের জামিনের আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০১৮, ১৩:১৭আপডেট : ৩০ জুলাই ২০১৮, ১৩:২০

মহানগর দায়রা জজ আদালত (ছবি: নাসিরুল ইসলাম) কোটা সংস্কার আন্দোলনে সম্পৃক্ত রাশেদ খানসহ ছয়জনের জামিন চেয়ে আবেদন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. মো. আক্তারুজ্জামানের বাড়িতে ভাঙচুরসহ নাশকতামূলক কর্মকাণ্ড ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। সোমবার (৩০ জুলাই) সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক ইমরুল কায়েসের আদালতে তাদের জামিন দেওয়ার আবেদন করা হয়।

অন্য আসামিরা হলেন তরিকুল ইসলাম, ফারুক হাসান, জসিম উদ্দিন, মশিউর রহমান ও সোহেল। ছয় আসামির পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ও জাহিদুর রহমান। আবেদন গ্রহণ করে শুনানির জন্য ২৮ আগস্ট দিন ধার্য করেছেন বিচারক।

আসামি পক্ষের আইনজীবী জাহিদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাশেদের বিরুদ্ধে ভিসির বাড়ি ভাঙচুর ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির দুই মামলা; জসিম, মশিউর ও সোহেলের বিরুদ্ধে নাশকতা ও ভিসির বাড়ি ভাঙচুরের দুটি মামলা এবং তরিকুল ও জসিমের বিরুদ্ধে ভিসির বাড়ি ভাঙচুরের মামলায় জামিনের আবেদন করা হয়েছে।’

গত ৮ এপ্রিল কোটা সংস্কার আন্দোলন চলাকালে দায়িত্বরত পুলিশকে মারধর, কর্তব্যে বাধা, পুলিশের ওয়াকিটকি ছিনতাই ও ঢাবি ভিসির বাড়ি ভাঙচুরের ঘটনার অভিযোগ ওঠে। এরপর ১০ এপ্রিল শাহবাগ থানায় চারটি মামলা করা হয়।

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুক লাইভে কটূক্তিসহ মানহানিকর বক্তব্য দেওয়ায় গত ১ জুলাই শাহবাগ থানায় তথ্যপ্রযুক্তি আইনে বাদী হয়ে মামলাটি দায়ের করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক আল-নাহিয়ান খান জয়।

/টিএইচ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
রাজধানীতে বাবার মারধরে দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
রাজধানীতে বাবার মারধরে দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’