বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত খেলা অজি পেসার নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক
২২ অক্টোবর ২০২৬, ১৩:২৩ আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ১৩:২৩

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার মাঠের বাইরের ঘটনায় আলোচনায় অস্ট্রেলিয়ার তারকা পেসার মেগান শাট। প্রেসক্রিপশনের ওষুধ ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম ভাঙায় তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ৩৩ বছর বয়সী এই পেসার নিজের ভুল স্বীকার করে প্রত্যাশিত মান বজায় রাখতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, প্রেসক্রিপশনের ওষুধসংক্রান্ত বিষয়ে স্পোর্টস সায়েন্স ও স্পোর্টস মেডিসিন নির্দেশিকায় থাকা শর্ত লঙ্ঘন করেছেন শাট।

তবে ক্রিকেট অস্ট্রেলিয়া স্পষ্ট করেছে, ঘটনাটি প্রতিযোগিতার বাইরে একবার ঘটেছে এবং এর সঙ্গে পারফরম্যান্স বাড়ানোর কোনো উদ্দেশ্য জড়িত ছিল না।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা মেগানকে যথাযথ সহায়তা দিয়ে যাবো এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটের প্রতিনিধিত্ব করা প্রত্যেকের কাছ থেকে যে মান ও দায়িত্বশীলতা প্রত্যাশা করা হয়, তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেবো।’

দুই ম্যাচের নিষেধাজ্ঞার কারণে বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে খেলতে পারবেন না শাট। এ মাসের শেষ দিকে নারীদের বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের প্রথম ম্যাচেও তাকে পাওয়া যাবে না।

শাস্তি মেনে নিয়ে শাট বলেছেন, ‘আমার ওপর আরোপিত শাস্তি আমি পুরোপুরি মেনে নিচ্ছি। আমার কাছ থেকে যে মান প্রত্যাশা করা হয়, তা বজায় রাখতে ব্যর্থ হওয়ায় দুঃখিত।’

অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত ১১৪টি ওয়ানডে ও ১২৬টি টি-টোয়েন্টি খেলেছেন শাট। বাংলাদেশের বিপক্ষে সাম্প্রতিক ওয়ানডে সিরিজে তার পারফরম্যান্স নজর কেড়েছিল। তবে নিষেধাজ্ঞার কারণে আপাতত তাকে ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ এবং বিগ ব্যাশের শুরুর ম্যাচ খেলতে হবে তার দলকে।

 

/এফআইআর/
সম্পর্কিত
বিদেশের মাটিতে বাংলাদেশের এমন হাল কেন, জানালেন হৃদয়
সমীকরণ মেলাতে পারেনি, আফগানদের দাপুটে জয়ে বাংলাদেশের বিদায় 
বাংলাদেশকে ১৬০ রানে গুটিয়ে ফাইনালে আফগানিস্তান
সর্বশেষ খবর
চিরচেনা যানজটের নগরী এখন ফাঁকা
চিরচেনা যানজটের নগরী এখন ফাঁকা
নিরাপদ সড়ক ও কার্যকর ব্যবস্থাপনা চাই
নিরাপদ সড়ক ও কার্যকর ব্যবস্থাপনা চাই
জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী
জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী
জীবনানন্দের মৃত্যু: আত্মহত্যা নাকি দুর্ঘটনা?
জীবনানন্দের মৃত্যু: আত্মহত্যা নাকি দুর্ঘটনা?
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট