২০ কোটি টাকার ভেজাল ওষুধ জব্দ, ৬০ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০১৮, ০২:৪৯আপডেট : ০২ আগস্ট ২০১৮, ০২:৫০

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান রাজধানীর মিটফোর্ডের হাজীরানী মেডিসিন মার্কেটের ৫০টি ফার্মেসিকে ৬০ লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ২০ কোটি টাকা মূল্যের ভেজাল ও বিক্রি নিষিদ্ধ ওষুধও জব্দ করা হয়েছে। বুধবার (১ আগস্ট) র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত জরিমানা ও ওষুধ জব্দ করে। র‌্যাবের সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এ তথ্য জানান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, ‘হাজীরানী মেডিসিন মার্কেটের বিভিন্ন দোকানে ওষুধ প্রশাসন অধিদফতরের অনুমোদনহীন, বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ সরকারি ওষুধ, নকল ও বিক্রি নিষিদ্ধ ওষুধ এবং আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ বিক্রি হচ্ছে। এসবের দায়ে ৫০টি ফার্মেসিকে ৬০ লক্ষাধিক টাকা জরিমানা এবং প্রায় ২০ কোটি টাকা মূল্যের বিক্রি নিষিদ্ধ ও ভেজাল ওষুধ জব্দ করে সেগুলো ডেমরা ডাম্পিং স্টেশনে জনসম্মুখে ধংস করা হয়।’

র‌্যাব-১০ ও সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মুহম্মদ মহিউদ্দিন ফারুকীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

/আরজে/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম