মানবতাবিরোধী অপরাধ: কুদ্দুসকে ৬ মাসের জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০১৮, ১৩:৫০আপডেট : ০২ আগস্ট ২০১৮, ১৩:৫০

আদালত একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি নোয়াখালীর সুধারামের আব্দুল কুদ্দুস ক্যান্সারে আক্রান্ত হওয়ায় তাকে ছয় মাসের জামিন দিয়েছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগ। একইসঙ্গে জামিনের মেয়াদ ৬ মাস পূর্ণ হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) একটি বোর্ড বসিয়ে তার স্বাস্থ্যগত তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

আব্দুল কুদ্দুসের ক্যান্সারের বিষয়ে মেডিক্যাল প্রতিবেদন বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার (২ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।

এসময় আসামির পক্ষে আদালতে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, ‘সর্বোচ্চ আদালত থেকে মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ড নিয়ে এটাই প্রথম জামিনের আদেশ। এর আগে আর কোনও অপরাধী সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে জামিন পাননি।’

আদালতে আসামির জামিনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

প্রসঙ্গত, এর আগে গত ১৩ মার্চ এই মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে ২০ বছরের কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এদের মধ্যে আমির আলী মো. জয়নাল আবদিন ও আবুল কালাম ওরফে এ কে এম মনসুরের মৃত্যুদণ্ডের রায় হয়। একই মামলায় অপর আসামি মো. আব্দুল কুদ্দুসের ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু ক্যান্সার আক্রান্ত হওয়ায় তিনি আপিল বিভাগে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

/বিআই/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম