উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় যান চলাচল শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০১৮, ১৬:৫৯আপডেট : ০৪ আগস্ট ২০১৮, ১৭:৪১

উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় যান চলাচল স্বাভাবিক রাজধানীর উত্তরায় হাউজ বিল্ডিং এলাকা থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়ক ছেড়ে বাড়ি ফিরে গেছে। রবিবার (৫ আগস্ট) সকাল ৯টা থেকে আবার সড়কে অবস্থান নেবেন তারা। শনিবার বিকাল সাড়ে চারটার দিকে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনকারী শিক্ষার্থী আহসান সাদাফ বলেন, ‘আজকের মতো আমরা সড়ক ছেড়ে দিয়েছি। আগামীকাল ৯টার দিকে আবার সড়কে নামবো। যতক্ষণ না পর্যন্ত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ আন্দোলনের মাঠে না আসবেন, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। তারা এলে আমাদের বিষয়গুলো নিয়ে গণমাধ্যমে সরাসরি কথা বলবো। সেখানে সব সাংবাদিক থাকবেন।’
প্রসঙ্গত, গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে বিমানবন্দর সড়কে (র‍্যাডিসন হোটেলের উল্টোদিকে) বাসচাপায় রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় সংশ্লিষ্ট চালকের দৃষ্টান্তমূলক শাস্তি, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও নৌমন্ত্রীর অনৈতিক বক্তব্যের প্রতিবাদসহ ৯ দফা দাবি জানান শিক্ষার্থীরা। গত সাত দিন ধরে শিক্ষার্থীরা রাজধানীর সড়ক অবরোধ ও বিক্ষোভ করে আসছে।

/এসজেএ/এমএনএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম