শিশু জিহাদের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণের রায় বহাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০১৮, ১৩:০০আপডেট : ০৫ আগস্ট ২০১৮, ১৩:১১

শিশু জিহাদ রাজধানীর শাজাহানপুরে নলকূপের পাইপে পড়ে মারা যাওয়া শিশু জিহাদের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দু’টি লিভ টু আপিল খারিজ করে রবিবার (৫ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে শিশু জিহাদের পরিবারের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম। এছাড়াও বাংলাদেশ রেলওয়ের পক্ষে ছিলেন আইনজীবী শহিদুল ইসলাম এবং ফায়ার সার্ভিসের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

পরে আব্দুল হালিম সাংবাদিকদের বলেন, ‘আপিল বিভাগ আজ রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন। এতে করে হাইকোর্টের ক্ষতিপূরণের রায় বহাল থাকলো। এখন জিহাদের পরিবারকে হাইকোর্টের রায় অনুসারে ক্ষতিপূরণ দিতে হবে।’

২০১৪ সালের ২৬ ডিসেম্বর শাহজাহানপুর রেল কলোনিতে একটি খোলা নলকূপের পাইপে পড়ে যায় চার বছরের শিশু জিহাদ। প্রায় ২৩ ঘণ্টা চেষ্টা চালিয়েও তাকে উদ্ধারে অপারগতা প্রকাশ করে ফায়ার সার্ভিস। এর কিছু পরেই কয়েকজন তরুণের তৎপরতায় তৈরি করা যন্ত্রের সাহায্যে জিাহদকে তোলা হয়। এরপর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ওই ঘটনায় চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুল হালিম হাইকোর্টে রিট দায়ের করেন।

সেই রিটের প্রাথমিক শুনানি শেষে ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি হাইকোর্টের রায়ে শিশু জিহাদের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদাণের নির্দেশ দেওয়া হয়। 

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের