শাহজালালের কাস্টমসে ফরাসি নাগরিকের মালামাল রেখে হেনস্তার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০১৮, ২১:২৩আপডেট : ০৮ আগস্ট ২০১৮, ২২:০৯

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন ফরাসি নাগরিক ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তাদের হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একইসঙ্গে নিজের বিভিন্ন জিনিসপত্র রাখার অভিযোগও করেছেন এই ফরাসি নাগরিক। বুধবার (৮ আগস্ট) সকাল ১১টা ৩৫ মিনিটের দিকে কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় আসেন আহামেদ ফরিদ নামের এই বাংলাদেশি বংশোদ্ভুত ফরাসি নাগরিক।

জানা গেছে, ফ্রান্সের প্যারিস থেকে ৭ আগস্ট স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে কুয়েত এয়ারওয়েজে চড়ে ঢাকার উদ্দেশে রওনা দেন আহামেদ ফরিদ। ৮ আগস্ট সকাল ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন তিনি। কিন্তু বেল্ট থেকে লাগেজ নিয়ে বের হওয়ার সময় ঢাকা কাস্টম হাউসের লোকজন তাকে আটকায়। এরপর কীভাবে তিনি ফরাসি নাগরিক হলেন, কীভাবে ফরাসি পাসপোর্ট পেলেন, এসব নিয়ে প্রশ্ন করেন। একপর্যায়ে পাসপোর্ট আটকে রাখেন তারা। একইসঙ্গে তার কাছ থেকে চারটি পারফিউম, একটি ভ্যানিটি ব্যাগ ও ১০০ ইউরো রেখে দেয় কাস্টম হাউসের লোকজন। ঘটনার সময় আর্মড পুলিশ সদস্যরা খোঁজ নিতে এলে তাকে দ্রুত ছেড়ে দেওয়া হয়।

এ প্রসঙ্গে আহামেদ ফরিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কাস্টমসে দায়িত্বরত আবুল নোমান ও আব্দুর রহমান রাফি আমার লাগেজ খুলে চারটি পারফিউম ও একটি ভ্যানিটি ব্যাগ নিয়ে নেয়। কিন্তু এগুলো জমা রাখার কোনও স্লিপ আমাকে দেওয়া হয়নি। এছাড়া ১০০ ইউরো নিয়েছে এই দু’জন। কেন এসব তারা রাখছে সেই ব্যাখ্যাও দেয়নি। এসব বিষয়ে জানতে চাইলে ওই দুই কাস্টমস সদস্য হুমকি দেন— আমার পাসপোর্ট আটকে রাখা হবে ও ছাড়িয়ে নিতে ১ লাখ টাকা লাগবে। ঢাকায় এসে এমন পরিস্থিতিতে পড়ে তখন আমার মানসিক অবস্থা ভালো ছিল না। তাই বেশি কথা না বাড়িয়ে বেরিয়ে এসেছি।’

অভিযোগকারী আহামেদ ফরিদ আরও বলেন, ‘আমার সঙ্গে কয়েক বোতলে ২ লিটার অ্যালকোহল ছিল। বাংলাদেশে বিদেশি নাগরিকরা ১ লিটার অ্যালকোহল আনতে পারে, এ তথ্য জানায় কাস্টমস কর্মকর্তারা। পরে আমাকে ১ লিটার অ্যালকোহল দিয়ে বাকিটা তারা রেখে দেয়। তবে শুধু অ্যালকোহলের জন্য তারা আমাকে একটি রশিদ দেয়। দীর্ঘ ভ্রমণ শেষে এমন পরিস্থিতিতে পড়তে হবে আমি ভাবিনি। তারা যেভাবে পাসপোর্ট রেখে দেওয়ার হুমকি দিচ্ছিল, তাতে আমি ভীত হয়ে পড়ি।’

এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার রেজাউল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এমন কোনও ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই।’

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম