পলিথিন উৎপাদনকারী তিন কারখানাকে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০১৮, ০৩:২৩আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ০৩:২৫

পলিথিন কারখানায় অভিযান রাজধানীর চকবাজার এলাকায় ৭০০ কেজি পলিথিন ও পলিথিন উৎপাদনের কাঁচামাল জব্দ করেছে পরিবেশ অধিদফতর। এই সময় তিনটি কারখানাকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার (৮ আগস্ট) ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপার ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করে।

চকবাজার থানার চম্পাতলী বাজার এলাকার মো. বাবুল, মো. সবুজ ও মো. আব্দুল হামিদের কারখানায় অভিযান চালিয়ে এসব পলিথিন জব্দ করা হয়।

পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক সালমান চৌধুরী শাওন জানান, পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী সব ধরনের শপিং ব্যাগ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং ব্যবহার নিষিদ্ধ। প্রতিষ্ঠানগুলো এই আইন লঙ্ঘন করায় এ জরিমানা করা হয়েছে।

অভিযানে সমন্বয়ের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক সালমান চৌধুরী শাওন, মো. মির্জা আসাদুল কিবরিয়া এবং নমুনা সংগ্রহকারী রাসুল ইয়া বারী কামাল।

/এসএস/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম