শাহজালালে ভারতীয় নাগরিকের কাছ থেকে ১২ কেজি স্বর্ণ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০১৮, ১১:৫৮আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ১৪:২৭

স্বর্ণ জব্দ, ফাইল ছবি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভারতীয় নাগরিক আরশাদ আয়াজ আহমেদের কাছ থেকে ১২.৩ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। বুধবার (৮ আগস্ট) রাত ১টায় ব্যাংকক থেকে থাই এয়ারলাইন্সের একটি বিমানে করে ঢাকায় আসেন আরশাদ। ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী একথা জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নজর রাখে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম। গ্রিন চ্যানেল অতিক্রমের পরে আরশাদের কাছে শুল্ক-কর আরোপযোগ্য পণ্যের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি এমন কিছু থাকার কথা অস্বীকার করেন। পরবর্তীতে তার দেহ তল্লাশি করা হয় এবং বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে যাত্রীর কোমরে সাদা স্কচটেপে মোড়ানো অবস্থায় ২২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার মোট ওজন ১২.৩ কেজি।

আরশাদের বাড়ি কলকাতায়। তাকে থানায় সোপর্দ করা হচ্ছে। এছাড়া তার বিরুদ্ধে দ্য কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ ও স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৭৪ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

/সিএ/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম