৫ কেজি হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০১৮, ১৪:৫৮আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ১৫:০৯

আটক পাঁচ কেজি হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। বুধবার রাতে রাজধানীর মিরপুরের দারুসসালাম থেকে নিজাম নামে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, নিজাম ভারত ও পাকিস্তান থেকে হেরোইনের বড় চালান চাঁপাইনবাবগঞ্জ হয়ে ঢাকায় আনে। এরপর ঢাকার বিভিন্ন স্থানে সরবরাহ করে। ঢাকায় তার ক্রেতা কারা আমরা তা জানার চেষ্টা করছি। মাদক ছাড়াও নিজাম অস্ত্র ব্যবসায়ের সঙ্গে জড়িত।

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে অভিযান চালিয়ে নিজামকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাঁচ কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলে জানান ডিসি মাসুদুর রহমান।

/আরজে/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম