দুই মামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীর জামিন নামঞ্জুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০১৮, ১৪:৫৭আপডেট : ১২ আগস্ট ২০১৮, ১৯:২৬

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘর্ষ নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকালে পুলিশের ওপর হামলা এবং ভাঙচুরের দুটি মামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ রবিবার (১২ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক প্রণব কুমার হুই এই আদেশ দেন।

ওই চার শিক্ষার্থী হলেন, মাসহাদ মুর্তজা আহাদ, আজিজুল করিম অন্তর,তরিকুল ইসলাম, রেদোয়ান আহম্মেদ।

আসামিপক্ষে জামিন শুনানি করেন আইনজীবী কবির হোসেন ও রোকেয়া করিম। আর রাষ্ট্রপক্ষের সংশ্লিষ্ট থানার নিবন্ধন কর্মকর্তা (জিআরও) জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নাকচ করেন।

এর আগে গত ৯ আগস্ট ওই চার আসামিসহ ২২ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

প্রসঙ্গত, গত ৭ আগস্ট বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট, নর্থসাউথ, সাউথইস্ট ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বসুন্ধরা আবাসিক এলাকায় অ্যাপোলো হাসপাতাল ও নর্থসাউথ বিশ্ববিদ্যালয় এলাকায় লোহার রড, লোহার পাইপ ও ইট দিয়ে পুলিশের ওপর এবং আফতাবনগর মেইন গেটের রাস্তায় যান চলাচলে বাধা দেয়। রাস্তায় গাড়ি ভাঙচুর করে। ওই ঘটনায় বাড্ডা ও ভাটারা থানায় দুটি মামলা করা হয়।

/টিএইচ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী