রাজধানীতে ফের বাসচাপায় নিহত ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০১৮, ১৫:৫০আপডেট : ১২ আগস্ট ২০১৮, ১৬:০১

বাস চাপা রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে বাসচাপায় এক অজ্ঞাত যুবক (৩৫) নিহত হয়েছেন। রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। বাসটি আটক করা হলেও চালক পালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পল্টন থানার এএসআই অলিউর রহমান বলেন, রাস্তা পার হওয়ার সময় খাজা বাবা পরিবহনের একটি বাসের চাপায় জিরো পয়েন্টে ইম্পেরিয়াল হোটেলের সামনে একজন গুরুতর আহত হন। তার পরিচয় জানা যায়নি। ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালককে পাওয়া যায়নি। সে পালিয়েছে।

তিনি আরও জানান, আহত যুবককে বিকাল ৩টা ২০মিনিটে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহতের মৃতদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

/আরজে/এআইবি/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম