ঢাকার মোহাম্মদপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকা থেকে ১ হাজার ১৮০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব-২। রবিবার (১২ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে ইয়াবা বিক্রির সময় তাদের হাতেনাতে আটক করা হয়।
সোমবার (১৩ আগস্ট) দুপুরে র্যাব ২-এর উপ-অধিনায়ক মোহাম্মদ আলী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
চারজনের মধ্যে দুইজনের নাম জানিয়েছে র্যাব। তারা হলো সজীব ও মেহেদী হাসান। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা প্রক্রিয়াধীন।








