গারো মা-মেয়ে হত্যা মামলায় প্রতিবেদন ২৫ সেপ্টেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০১৮, ১৩:৫৬আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ১৪:০৭

আদালত রাজধানীর গুলশানের কালাচাঁদপুরে গারো মা ও মেয়ে হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ২৫ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (১৩ আগস্ট) মামলাটি তদন্ত প্রতিবেদ দাখিলের দিন ধার্য ছিল । কিন্তু গুলশান থানার পুলিশের (পরিদর্শক) মো. সালাউদ্দিন মিয়া মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকা অতিরিক্ত মহানগর হাকিম আদালতের বিচারক আসাদুজ্জামান নুর প্রতিবেদন দাখিলের জন্য এ নতুন দিন ঠিক করেন।

প্রসঙ্গত, রাজধানীর গুলশানের উত্তর কালাচাঁদপুর এলাকায় একটি ফ্ল্যাটে খুন হওয়া গারো সম্প্রদায়ের নারী বেসেথ চিরান (৬৫) ও তার মেয়ে সুজাত চিরানের (৪২) ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রাথমিক তদন্তে মেয়ে সুজাতের শরীরের গলা ও বিভিন্ন স্থানে প্রায় ১৪টি ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। তবে মায়ের শরীরে অস্ত্রের কোনও আঘাত পাওয়া না গেলেও তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রমাণ মিলেছে। 

গত ২০ মার্চ রাত ৯টার দিকে কালাচাঁদপুর এলাকার ওই ফ্ল্যাট থেকে বেসেথ চিরান ও সুজাত চিরানের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাদের একজন গলাকাটা অবস্থায় এবং অন্যজন ঝুলন্ত ছিলেন। ওই ঘটনায় ২১ মার্চ সুজাতার স্বামী আশিষ মানখিন গুলশান থানায় মামলাটি দায়ের করেন। পরবর্তীতে ওই ঘটনায় সুজাতার বোনের ছেলে সঞ্জিত চিরান (২১) ও তার তিন বন্ধু রাজু সাংমা ওরফে রাসেল, প্রবীন সাংমা (১৯) ও শুভ চিসিম ওরফে শান্তকে (১৮) গ্রেফতার করা হয়।

/টিএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম