আলোকচিত্রী শহিদুলের চিকিৎসার আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০১৮, ২১:০৪আপডেট : ২৫ আগস্ট ২০১৮, ২১:০৬

শহিদুল আলম (ফাইল ছবি) আলোকচিত্রী শহিদুল আলমের চিকিৎসার জন্য লিখিত আবেদন জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন। শনিবার সকালে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারা-কর্তৃপক্ষের কাছে এ আবেদন জানানো হয়েছে।

শহিদুল আলমের সহকর্মী সায়দিয়া গুলরুখ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শহিদুল আলমের সঙ্গে ঈদের দিন কারাগারে গিয়ে আমরা দেখা করেছি। তখন শহিদুল আলমকে অসুস্থ দেখেছি। তিনি চোখের সমস্যা ছাড়াও শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন। তখনই তারা কর্তৃপক্ষকে চিকিৎসা দিতে অনুরোধ করেন। পরে চিকিৎসা দিতে লিখিতভাবে ই-মেইলে আবেদন পাঠানো হয়েছে আইনজীবীর পক্ষ থেকে। শনিবার সরাসরি গিয়ে কারা-কর্তৃপক্ষের কাছে আবেদনপত্র পৌঁছে দেওয়া হয়েছে।’

কোথায় কোন হাসপাতালে চিকিৎসা দিতে আবেদন করা হয়েছে জানতে চাইলে সায়দিয়া গুলরুখ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শহিদুল আলম যেন ভালো চিকিৎসা পান, সেজন্য নিয়মানুযায়ী যেকোনও হাসপাতালে তার চিকিৎসা করার আবেদন করেছি।’

এদিকে, শহিদুল আলমের চিকিৎসার আবেদনের বিষয়ে জানতে চাইলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগে কিভাবে শহিদুল আলমের স্বজনরা আবেদন করেছেন, জানি না। তবে শনিবার চিকিৎসার বিষয়ে একটি আবেদন পেয়েছি।’ তিনি বলেন, ‘শহিদুল আলম বর্তমানে কারা হাসপাতালেই চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। কারা চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলবে। তারা বাইরের হাসপাতালে নেওয়ার প্রয়োজন মনে করলে ও পরামর্শ দিলে কারা কর্তৃপক্ষ সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন।’

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে উসকানিমূলক প্রচারণার অভিযোগে গত ৫ আগস্ট রাতে ধানমন্ডির বাসা থেকে শহিদুল আলমকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ৬ আগস্ট বিকালে ডিবির (উত্তর) পরিদর্শক মেহেদী হাসান বাদী হয়ে রমনা থানায় আইসিটি অ্যাক্টে একটি মামলা (নং-৫) দায়ের করেন। মামলায় ফেসবুকে গুজব ও উসকানি ছড়ানোর অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। এরপর সাতদিনের রিমান্ডে নেয় পুলিশ। সাত দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর থেকেই তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে কারাগারে রয়েছেন।

/জেইউ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম