বিএনপি নেতা খসরুকে দুদকে তলবের বৈধতা চ্যালেঞ্জের রিট শুনানি বুধবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩৯আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪১

আমীর খসরু মাহমুদ চৌধুরী (ফাইল ছবি ) মুদ্রাপাচারসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তলব সংক্রান্ত নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের ওপর শুনানির জন্য বুধবার (৫ সেপ্টেম্বর) তারিখ নির্ধারণ করা হয়েছে। এ সংক্রান্ত রিট আবেদন উপস্থাপনের পর মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই তারিখ নির্ধারণ করেন।
আদালতে আমীর খসরুর পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ ও অ্যাডভোকেট জয়নুল আবেদীন। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
বিভিন্ন দেশে মুদ্রাপাচারসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এর আগে গত ১৬ আগস্ট দুদকের পরিচালক কাজী শফিকুল আলমের সই করা এক নোটিশে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়।
ওই চিঠিতে বলা হয়, আমীর খসরু বেনামে পাঁচতারকা হোটেল ব্যবসা, ব্যাংকে কোটি কোটি টাকা অবৈধ লেনদেনসহ বিভিন্ন দেশে অর্থপাচার এবং নিজেরসহ পরিবারের অন্যান্য সদস্যের নামে শেয়ার কেনাসহ জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
এই নোটিশ পাঠানো হয় আমীর খসরুর বন্দর নগরীর চকবাজার থানার মেহেদীবাগের বাসায় ঠিকানায়। অভিযোগের অনুসন্ধান করছেন দুদক পরিচালক কাজী শফিকুল আলম।
পরে সেই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে গত ৩ সেপ্টেম্বর খসরুর আইনজীবীরা তার পক্ষে রিট দায়ের করেন।

/বিআই/এমএনএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের