শাহজালালে ৮টি স্বর্ণের বার উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০১৮, ১১:০২আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১১:১৪

উদ্ধার করা স্বর্ণ রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে চার যাত্রীর কাছ থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগের সদস্যরা। শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক সহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য প্রায়  সাড়ে ৪৩ লাখ টাকা।

তিনি জানান, শুক্রবার  রাত ৯টার দিকে আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে EY 258 ফ্লাইটে করে আসা ৪ যাত্রীর কাছ থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করে শুল্ক গোয়েন্দারা। আটককৃত স্বর্ণের ওজন ৮৭০ গ্রাম । যাত্রীরা কোনও প্রকার ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রম করে বাইরে বের হওয়ার সময় বিশেষ কায়দায় শরীর,মানিব্যাগ ও প্যান্টের পকেটের মধ্যে লুকানো স্বর্ণ উদ্ধার করে। 0গোপন সংবাদের মাধ্যমে শুল্ক গোয়েন্দা দল জানতে পারে EY 258 ফ্লাইটে করে স্বর্ণ চোরাচালান হবে। তবে কোনও যাত্রীর কাছ থেকে পাওয়া যাবে তার সঠিক তথ্য না পাওয়ার কারণে গ্রিন চ্যানেলে অবস্থান গ্রহণ করা হয়। যাত্রীরা গ্রিন চ্যানেল অতিক্রম করার পর তাদের দেহ এবং মালামাল তল্লাশি করে স্বর্ণের বারগুলো উদ্ধার ও আটক করা হয়।

আটককৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

/এআরআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম