শাহজালালে মিসর থেকে আনা ওষুধসহ আটক ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০১৮, ১১:১১আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৩৮

মিশর থেকে আনা জব্দ ওষুধ মিসর থেকে বিভিন্ন ধরনের ওষুধ নিয়ে দেশে ফেরার পর মো. জামাল নামে এক ব্যক্তিকে আটক করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক গোয়েন্দারা। আটক ব্যক্তির পাসপোর্ট নম্বর বিবি-০৪২৬৩৪৮। রবিবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৬টায় শুল্ক গোয়েন্দা সদস্যরা শাহজালালে অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে আমদানি নিয়ন্ত্রিত ওষুধ উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক মো. সহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

তিনি জানান, আটক জামালের কাছ থেকে পাঁচ ধরনের ৩১ হাজার ২৫০ পিস ওষুধ জব্দ করা হয়েছে। এসব ওষুধ ডায়াবেটিকস, হাঁড়ের ক্ষয়জনিত রোগ, বন্ধ্যাত্ব চিকিৎসায় ব্যবহার করা হয়। জব্দ ওষুধগুলোর মধ্যে রয়েছে ‘ডুফাস্ট ওন’ ১২ হাজার পিস, ‘ম্যাক্সটর্ড’ ২ হাজার পিস, ২৫ মিলিগ্রামের ‘নিওরাল’ ১৫ হাজার পিস, ৫০ মিলিগ্রামের ‘নিওরাল’ ২ হাজার পিস ও ‘নোভো র‌্যাপিড’ দুইশ ৫০ পিস।

ডিজি সহিদুল ইসলাম জানান, আটক যাত্রী মিসর থেকে টিকে-০৭১২ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুমানিক ভোর ৫টায় অবতরণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি বজায় রাখে। ৪ নম্বর বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে স্ক্যানিং ফাঁকি দিয়ে গ্রিন চ্যানেল দ্রুত অতিক্রম করে চলে যাওয়ার সময় ওই যাত্রীর গতিরোধ করা হয় এবং পরবর্তীতে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার সঙ্গে থাকা দুটি লাগেজ খুলে ওষুধগুলো জব্দ করা হয়।
তিনি আরও জানান, আমদানি নীতি আদেশ অনুযায়ী ওষুধ প্রশাসন অধিদফতরের অনুমতি ব্যতিরেকে বিদেশি ওষুধ আমদানি করা যায় না। জব্দ ওষুধের আনুমানিক মূল্য এক কোটি টাকা। সব কার্যক্রম শেষে যাত্রীর পাসপোর্ট জব্দ করা হয়। শুল্ক আইন অনুযায়ী জব্দ ওষুধ কাস্টমস গোডাউনে জমা দেওয়া হয়েছে বলেও জানান ডিজি।

/এআরআর/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম