বনানীতে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১৮আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২০

বনানীতে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু রাজধানীর বনানীতে ট্রেনে কাটা পড়ে বাজন আলী (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে বনানীর সৈনিক ক্লাবের সামনে রেল লাইনে এই মৃত্যুর ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার সহকারী উপ-পরিদর্শক মো. বিলাল হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মো. বিলাল হোসেন বলেন, ‘ঘটনার সময় বাজন আলী মোবাইলফোনে কথা বলতে বলতে হাঁটছিলেন। এই সময় কমলাপুর থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ধাক্কায় তিনি ঘটনাস্থলে প্রাণ হারান।’ তিনি আরও বলেন,  ‘বাজন আলীর পাশে পড়ে থাকা মোবাইলফোনের মাধ্যমে তার পরিচয় পাওয়া গেছে। তিনি বনানী হোমল্যান্ড ট্রেডিং নামে একটি জনশক্তি রফতানি প্রতিষ্ঠানে কাজ করতেন। তার বাড়ি টাঙ্গাইলের কালীহাতি থানায়। তার বাবার নাম মোহাম্মদ আলী।’

বিকালে ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে পাঠানো হয়েছে বলেও বিলাল হোসেন জানান।

/এআইবি/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম