শ্যামপুরে নির্মাণসামগ্রী পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০১৮, ২১:৫৩আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ২১:৫৪

লাশ উদ্ধার রাজধানীর কদমতলী থানার শ্যামপুরে নির্মাণসামগ্রী পড়ে আবুল বাশার (৪৫) ও নজরুল হাওলাদার (৩৮) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বড়ইতলা এলাকায় একটি নির্মাণাধীন ভবনের নিচে কাজ করার সময় তাদের ওপর নির্মাণসামগ্রী পড়ে।    

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক পৌনে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেন,‘ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢামেক মর্গে রাখা হয়েছে।’

নিহতদের সহকর্মী মো. সবুজ জানান, সন্ধ্যার দিকে বড়ইতলা এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিচে কাজ করছিলেন বাশার ও নজরুল। এ সময় তাদের পাশেই ক্রেন দিয়ে ওপরে ভারী মালামাল সরানোর কাজ করছিলো অন্য শ্রমিকরা। হঠাৎ ক্রেনের তার ছিঁড়ে গেলে নির্মাণসামগ্রী দুই জনের মাথার ওপর পড়ে।

তিনি জানান, নিহত নজরুল বরগুনার আমতলী উপজেলার লতিফ হাওলাদারের ছেলে। দুই সন্তানসহ পরিবার নিয়ে বড়ইতলা এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। বাশারও একই এলাকায় থাকতেন।

/এসজেএ/এআইবি/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি