দেশের আইনের শাসনের অবস্থা সাবেক প্রধান বিচারপতি ফাঁস করে দিয়েছেন: জয়নুল আবেদীন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০১৮, ১৯:২১আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ১৯:২৫

‘আইনের শাসন, গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা’ শীর্ষক জাতীয় কনভেনশনে আইনজীবীরা দেশে প্রতিদিনই একজন করে খুন হচ্ছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তিনি বলেন, ‘দেশে আইনের শাসনের বাস্তব অবস্থা সাবেক প্রধান বিচারপতি ফাঁস করে দিয়েছেন।’ সোমবার (১ অক্টোবর) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন মিলনায়তনে ন্যাশনাল ল’ইয়ার্স কাউন্সিল আয়োজিত ‘আইনের শাসন, গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা’ শীর্ষক জাতীয় কনভেনশনে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবেদীন বলেন, ‘গণতন্ত্রকে সরকার নির্বাসনে পাঠিয়েছে। সেখান থেকে আমরা গণতন্ত্রকে উদ্ধারের চেষ্টা করছি।’ তিনি আরও বলেন, ‘বিভিন্ন ঘটনায় ভৌতিক মামলা হচ্ছে।’

আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘যে দেশের প্রধান বিচারপতি রিফিউজি হয়ে গেছেন, সে দেশে কিসের বিচার, কিসের মানবাধিকার? মানবাধিকার তো সভ্য মানুষের জন্য।’ তিনি বলেন, ‘আমাকে যদি কেউ পেটাতো, আমি বিচারপতি হলে তখন পদত্যাগ করতাম।’

এর আগে অনুষ্ঠানের মূল প্রবন্ধ পাঠ করেন সমিতির সহ-সভাপতি গোলাম রহমান ভুঁইয়া। এ সময় তিনি বলেন, ‘আমাদের দেশে আইনের শাসন ঠিক কী পর্যায়ে আছে, সে বিষয়টি অনুমানের জন্য গণতন্ত্রের অবস্থা নিয়ে ভাবতে হবে। একজন ব্যক্তির নিরাপত্তা এদেশে একেবারেই শূন্যের কোটায়। এটি এমন এক দেশ, যেখানে রাজনৈতিক দলগুলো সাধারণ নাগরিকদের প্রতিপক্ষ মনে করে। বর্তমান পরিস্তিতিরই যদি এ হাল হয়, তবে সহজেই অনুমেয় ভবিষ্যতে কী হতে পারে? স্বাধীনতার ৪৭ বছর পর এতটা পথ পেরিয়ে এসে শেষাবধি যদি জাতিকে আবার পেছন দিকে দৌড়াতে হয়, তাহলে কি গণতন্ত্রের অপমৃত্যু ঘটবে না?’

ন্যাশনাল ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি জুলফিকার আলী জুনুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মীর হাসমত আলী, সমিতির সহ-সভাপতি গোলাম রহমান ভুঁইয়া, গোলাম মোস্তফা, তৈমূর আলম খন্দকার, সাইফুর রহমান, ইউনুস আলী আকন্দ প্রমুখ।

/বিআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী