মানিকগঞ্জ সদর এলাকা থেকে ৪৩ কেজির বেশি অবৈধ স্বর্ণসহ আন্তর্জাতিক চোরাচালানচক্রের পাঁচজন সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)।
বুধবার (৩ অক্টোবর) থেকে বৃহস্পতিবার (৪ অক্টোবর) পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক আসামিরা হলেন শেখ জাহিদুল ইসলাম (৩৩), শেখ আমিনুর রহমান (৩৭), মো. মনিরুজ্জামান রনি (৩৫), ইয়াহইয়া আমিন (৪২) ও মো. জহিরুল ইসলাম তারেক (২৮)।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের কমান্ডার মুফতি মাহমুদ খান বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এ বিষয়ে বৃহস্পতিবার বিকাল ৫টায় রাজধানীর কাওরানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।








