৩৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারির ফল বাতিল চেয়ে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০১৮, ২৩:২৬আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ২৩:৩১

 স্বাস্থ্য ক্যাডার নিয়োগে ৩৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল বাতিল ও মৌখিক পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। রিটে এমসিকিউ পরীক্ষার প্রশ্নপত্রে সাতটি এবং উত্তরেও ভুল ছিল বলে দাবি করা হয়েছে।  বৃহস্পতিবার (৪ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ২২ পরীক্ষার্থীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ এই রিট দায়ের করেন।

পরে ইউনুছ আলী আকন্দ বলেন, ‘৩৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ পরীক্ষার প্রশ্নপত্রে সাতটি ভুল ছিল। উত্তরও ভুল চিহ্নিত করা হয়েছে। এজন্য পরীক্ষাটি বাতিলের জন্য রিট করা হয়েছে। রিটে স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব, সরকারি কর্মকমিশন (পিএসসি), সরকারি কর্মকমিশন পিএসসির কন্ট্রোলারকে (ক্যাডার) বিবাদী করা হয়েছে।’

আগামী রবিবার (৭ অক্টোবর) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি হতে পারে বলেও জানান রিটকারীদের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

এর আগে এই বছরের ৮ এপ্রিল স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে ৪ হাজার ৫৪২ জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে ২৫০ জনকে নিয়োগের জন্য ৩৯তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে ৩ আগস্ট ৩৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে ওই পরীক্ষায় উত্তীর্ণ ১৩ হাজার ৭৫২ জনকে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ইতোমধ্যে সময়সূচি পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

প্রতি কার্যদিবসে সকাল ১০টায় শেরেবাংলা নগরে আগারগাঁওয়ে পিএসসির প্রধান কার্যালয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। যা আগামী ১০ অক্টোবর শুরু হয়ে ২৬ অক্টোবর পর্যন্ত চলবে।

/বিআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম