জাল সনদ ব্যবহারের দায়ে খাদ্য অধিদফতরের ২৮ কর্মচারী বরখাস্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০১৮, ২০:৫২আপডেট : ০৮ অক্টোবর ২০১৮, ২০:৫৫

খাদ্য অধিদফতরে দুদকের অভিযান খাদ্য অধিদফতরের অফিস সহায়ক থেকে অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পদোন্নতির জন্য জাল সনদ ব্যবহার করার অভিযোগে অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় জাল সনদ ২৮ জন কর্মচারীকে বরখাস্ত করেছে খাদ্য অধিদফতর। সোমবার (৮ অক্টোবর) দুদক হটলাইনে (১০৬) আসা অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুদক। দুদকের উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য (জনসংযোগ) এই তথ্য নিশ্চিত করেন।

দুদকের এই উপ-পরিচালক জানান, দুদকের সহকারী পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান ও উপসহকারী পরিচালক মো. সাইদুজ্জামানের সমন্বয়ে একটি টিম অভিযানে অংশ নেয়। অভিযানের সময় দুদক টিম পদোন্নতিযোগ্য ৩৮ জনের নথি তলব করে। এ সময় তাদের ব্যক্তিগত নথিতে কম্পিউটার প্রশিক্ষণের অনুমতি নেই। তবু, তারা প্রত্যেকেই তাদের ব্যক্তিগত ফাইলে বেআইনিভাবে কম্পিউটার প্রশিক্ষণের সনদ যুক্ত করেছে। পদোন্নতির জন্য তাদের জমাকৃত রেকর্ডপত্র দুদকটিম কর্তৃক যাচাই-বাছাইকালে ২৮ জনের জাল কম্পিউটার সার্টিফিকেট পাওয়া যায়।

দুদক জানায়, জাল সনদ পাওয়ার পর দুদক কর্মকর্তাদের উপস্থিতিতে খাদ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক মো. মাহমুদ হাসানকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সনদ জালিয়াতির ঘটনাটি ধরা পড়ায় পদোন্নতির বিষয়ে আগামী ৯ অক্টোবর পদোন্নতি কমিটির সভা স্থগিত করা হয়েছে। একইসঙ্গে জাল সনদ ব্যবহারের দায়ে ২৮ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া যারা এই কাগজপত্র সত্যায়িত করেছেন ও জেলা অফিস থেকে তা যাচাই না করেই প্রধান কার্যালয়ে পাঠিয়েছেন, প্রধান কার্যালয়ে পদোন্নতির প্রক্রিয়ায় জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

খাদ্য অধিদফতরের তিন সদস্যদের তদন্ত কমিটিকে এ বিষয়গুলো কঠোরভাবে যাচাই-বাছাই করার জন্য নির্দেশনা দিয়েছে দুদক টিম। এছাড়া অধিদফতরের অভ্যন্তরীণ দুর্নীতিরোধে মনিটরিং ইউনিট গঠন, বিভিন্ন কেনাকাটায় টেন্ডার প্রক্রিয়া সঠিকভাবে প্রতিপালন, হ্যান্ডলিং ও ম্যানেজিংয়ের ক্ষেত্রে সিন্ডিকেট ভেঙে আইনগত পদ্ধতি অনুসরণ করার পরামর্শ দিয়েছে। বিভিন্ন জায়গায় পোস্টিংয়ের ক্ষেত্রে তদবির ও ঘুষ লেনদেন যেননা হয়, সেজন্য কঠোরভাবে মনিটরিং করার পরামর্শ দিয়েছে দুদক টিম।

অভিযান প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, ‘সততা ও মূল্যবোধের অভাবে কীভাবে প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায়, এ ঘটনা তার প্রমাণ। দুদক দুর্নীতি ও অবক্ষয় রোধে আরও কঠোর অভিযান চালাবে।’

/আরজে/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক