বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ যুবলীগ কর্মীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০১৮, ১৯:৪১আপডেট : ১০ অক্টোবর ২০১৮, ১৯:৪৩

বার্ন ইউনিট, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল রাজধানীর খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ রাহাদ সিকদার জনি (৩২) নামের এক যুবলীগ কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে ঢামেক হাসপাতাল বার্ন ইউনিটে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।

জনির বন্ধু এম আর রেজা জানান, গত ৬ অক্টোবর সকালে খিলক্ষেত আমতলা নিজ বাসার পাশের একটি বাসার দ্বিতীয় তলার ছাদে ওঠে। সেখানে পাশ দিয়ে যাওয়া হাইভোল্টেজের তারের সঙ্গে লেগে বিদুৎপৃষ্ট হয় জনি। পরে পাশের লোকজনের সহযোগিতায় পরিবারের লোকজন তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করান। সেখানে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

এম আর রেজা আরও বলেন, ‘জনি পেশায় ঠিকাদার ছিলেন। তিনি খিলক্ষেতের ৯৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য ছলেন। তার বাবার নাম মৃত শাহ্জাহান।’

খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) প্রিয়তোষ বলেন, ‘জনি বিদুৎপৃষ্ট হয়ে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বৃহস্পতিবার তার ময়নাতদন্ত করা হবে। মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।’

/এআইবি/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম