কাকরাইলে সাবেক পুলিশ কর্মকর্তার ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০১৮, ০৯:৪৬আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ০৯:৫৮

কাকরাইলে সাবেক পুলিশ কর্মকর্তার ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার রাজধানীর কাকরাইলে একটি ভবনের পঞ্চম তলা থেকে সাবেক পুলিশ কর্মকর্তার ছেলে রাকিবুল হাসান রিপনের (৩৫) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৪ অক্টোবর) সকালে এই ঘটনা ঘটে।

নিহতের বাবার নাম এম এ রফিক। তিনি সাবেক পুলিশ কর্মকর্তা।

নিহতের বড় ভাই লিটন জানান, সকালে ফ্যানের সঙ্গে রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার ভাই রিপনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার ভাইকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে রিপন গলায় ফাঁস দিয়েছেন তার কোনও কারণ বলতে পারেননি তিনি।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া এই তথ্য জানিয়েছেন।

/এআইবি/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান