খালেদা জিয়ার জামিন বাতিলের বিষয়ে আদেশ ১৬ অক্টোবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০১৮, ১৩:০৯আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ১৩:১৬

খালেদা জিয়া (ফাইল ছবি) জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বাতিল হবে কি-না এ বিষয়ে আদেশের জন্য নতুন তারিখ আগামী ১৬ অক্টোবর ধার্য করেছেন আদালত। উভয় পক্ষের শুনানি শেষে রবিবার (১৪ অক্টোবর) রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতের বিচারক আখতারুজ্জামান এই আদেশ দেন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো খালেদা জিয়ার জামিন বাতিলের বিষয়ে আদেশ পেছাল।

আজ রবিবার মামলাটিতে খালেদা জিয়ার জামিন বাতিল করা হবে কি-না এবং মামলার কার্যক্রম স্থগিত করে রায়ের তারিখ ঘোষণা করা হবে কি-না এ বিষয়ে আদেশের দিন ধার্য ছিল। খালেদা জিয়ার পক্ষে উচ্চ আদালতে (হাইকোর্টে) মামালটি আজ শুনানির জন্য আছে বলে শুনানিতে বলেন, খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া। তিনি বলেন, ‘এই আদেশের বিরুদ্ধে আজ মামলাটি উচ্চ আদালতে (হাইকোর্ট) আদেশের জন্য আছে। মামলাটি ৯৫ নম্বর সিরিয়ালে (আইটেমে) আছে। আমরা আদেশ পেলে আপনার আদালতে দাখিল করবো। তাই খালেদা জিয়ার জামিন বহাল রাখার আবেদন করছি।’

এদিকে, দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল বলেন, ‘আজকে আদেশের জন্য যেহেতু উচ্চ আদালতে দিন ধার্য আছে। তাহলে আগামীকাল তারিখ রাখার আবেদন করছি।’

উভয় পক্ষের শুনানি শেষে বিচারক ১৬ অক্টোবর দিন ধার্য করেন।

উল্লেখ্য, ২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ চার জনের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।

মামলাটিতে খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে ২০১৪ সালের ১৯ মার্চ তৎকালীন বিচারক বাসুদেব রায় অভিযোগ গঠন করেন।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়া ছাড়া অভিযুক্ত অপর তিন আসামি হলেন- খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। হারিছ চৌধুরী মামলার শুরু থেকেই পলাতক।

/টি এইচ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম