কল্যাণপুরের জঙ্গি হামলার তদন্ত প্রতিবেদন ২২ নভেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০১৮, ১৫:৪৬আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ১৫:৫৯

কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী (ফাইল ছবি) রাজধানীর কল্যাণপুরে জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন জামা দেওয়ার জন্য আগামী ২২ নভেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত। আজ রবিবার (১৪ অক্টোবর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ঠিক ছিল। তবে তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রতিবেদন জমা না দেওয়ায়, ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক মোরশেদ আল মামুন ভূঁইয়া নতুন দিন ধার্য করেন। আদালতের ভারপ্রাপ্ত সাধারণ নিবন্ধন কর্মকর্তা তাহেরা বানু বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৬ জুলাই রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ‘জাহাজ বিল্ডিং’ বাড়িতে রাতে পুলিশ অভিযান চালায়। অভিযানে নয় জঙ্গি মারা যায়। হাসান নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে পুলিশ। পালিয়ে যায় একজন। তারা সবাই জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে জানা যায়। ওই ঘটনার দুদিন পর মিরপুর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. শাহ জালাল আলম সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। মামলাটিতে ১০ জনকে আসামি করা হয়।

/টিএইচ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম