আ. লীগ-বিএনপিপন্থী আইনজীবীদের হাতাহাতি: চার সদস্যের কমিটি গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৮, ১২:৫৪আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ১৪:৪৬

সুপ্রিম কোর্টে আইনজীবীদের হট্টগোল (ফাইল ফটো) সুপ্রিম কোর্টে আইনজীবীদের বসার জন্য নির্দিষ্ট হলরুমের চেয়ার-টেবিল সরিয়ে সংবাদ সম্মেলন করাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত আইনজীবীদের মধ্যে হাতাহাতি ও হট্টগোলের ঘটনায় চার সদস্যের উপ-কমিটি গঠন করা হয়েছে। সোমবার সকালে (১৫ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মাধ্যমে অ্যাডভোকেট মো. গোলাম মোস্তফাকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন সমিতির সুপারিনটেনডেন্ট (তত্ত্বাবধায়ক) নিমেষ চন্দ্র দাস।

উপ-কমিটিতে সদস্য হিসেবে আছেন অ্যাডভোকেট ড. গোলাম রহমান ভূঁইয়া, মো. আহসান উল্লাহ ও শেখ মোহাম্মদ মাজু মিয়া। এদের সবাই বিএনপি সমর্থিত আইনজীবী।

সাব কমিটি গঠনের বিষয়ে বলা হয়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে বসা (গত ৯ অক্টোবর) নিয়ে সমিতির সাধারণ সভায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই বিশৃঙ্খলার জন্য আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন দায়ী কিনা, তিনি অপরাধ করেছেন কিনা, শৃঙ্খলাভঙ্গ করেছেন কিনা, নাকি অন্যের প্ররোচনায় এ ধরনের ঘটনা ঘটিয়েছেন বা অন্যের সংশ্লিষ্টতা আছে কিনা ইত্যাদি বিষয় তদন্ত করে একটি রিপোর্ট তৈরি করে ১৫ দিনের মধ্যে সমিতির কাছে পেশ করার জন্য ৪ সদস্যবিশিষ্ট একটি তদন্ত সাব-কমিটি গঠন করা হয়েছে।

এর আগে, গত ৮ অক্টোবর আপিল বিভাগে নিয়োগ পান তিন বিচারপতি। সেই নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন ডাকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সোমবার দুপুরে সমিতি ভবনের দক্ষিণ হলে সম্মেলন শুরু হয়। মূলত এই হলটি সাধারণ আইনজীবীদের বসার নির্ধারিত স্থান। কিন্তু চেয়ার-টেবিল সরিয়ে সেখানে সংবাদ সম্মেলন করায় বিপাকে পড়েন সাধারণ আইনজীবীরা। এ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিএনপি নেতাদের সঙ্গে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমনসহ অন্য আইনজীবীরা কথাকাটাকাটিসহ হট্টগোলে জড়িয়ে পড়েন। পরে ঘটনাস্থলে উপস্থিত সমিতির সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ঘটনার নিন্দা জানিয়ে তা তদন্ত করার বিষয়ে জানিয়েছিলেন।

/বিআই/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম