রাজধানীতে স্বামী-সন্তানের সামনেই বাসচাপায় প্রাণ হারালেন রুমা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০১৮, ০২:৪১আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ০২:৫১

বাস চাপা রাজধানীর মোহাম্মদপুর কলেজ গেইট এলাকায় বাসচাপায় রুমা আক্তার (২৬) নামে এক নারী নিহত হয়েছেন। ঘটনার সময় নিহতের স্বামী লিটন সরকারের কোলে ছিল তাদের শিশু সন্তান নুসরাত জাহান লামিয়া (৩)। শনিবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিকাল সাড়ে ৪টার দিকে রুমাকে মৃত ঘোষণা করেন।

নিহত রুমার বাড়ি সুনামগঞ্জে। স্বামীর চাকরির সুবাদে তারা বর্তমানে মিরপুরের মধ্য পাইকপাড়ার ছাপাখানার মোড় এলাকা একটি ভাড়া বাসায় থাকতেন।

রুমার স্বামী লিটন সরকার জানান, কয়েকদিন যাবৎ তিনি অসুস্থ। এর জন্য স্ত্রী রুমা ও সন্তানকে নিয়ে বিকালে মোহাম্মদপুর হুমায়ুন রোড এলাকায় চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। মিরপুরের বাসা থেকে বাসযোগে তারা কলেজ গেইট এসে নামেন। পরে রাস্তা পার হওয়ার সময় শ্যামলীগামী একটি বাস তার স্ত্রীকে চাপা দেয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

/এআইবি/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক