ববি হাজ্জাজের দল এনডিএম’র নিবন্ধন দেওয়ার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০১৮, ১৪:১৩আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ১৪:১৭

ববি হাজ্জাজ ববি হাজ্জাজের নেতৃত্বাধীন দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনকে (এনডিএম) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রায় পাওয়ার ১৫ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। রবিবার (২১ অক্টোবর) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে এনডিএম’র রিট আবেদনের পক্ষে ছিলেন— জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম। সঙ্গে ছিলেন, ব্যারিস্টার রাশনা ইমাম। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন— ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।

এর আগে গত ১৬ অক্টোবর ববি হাজ্জাজ নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনকে (এনডিএম) নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে জারি করা রুলের ওপর শুনানি হয়। পরে এ বিষয়ে রায় ঘোষণার জন্য রবিবার (২১ অক্টোবর) দিন ধার্য করেন হাইকোর্ট।

প্রসঙ্গত, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ রাজনৈতিক দল হিসেবে তাদের সংগঠনের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন বরাবর গত বছরের ডিসেম্বরে আবেদন করে। নির্বাচন কমিশনের সিডিউল অনুসারে গত বছরের ডিসেম্বরের আবেদনগুলো চলতি বছরের মার্চ মাসের মধ্যে নিষ্পত্তি করার কথা ছিলো এবং মার্চ মাসেই নতুন রাজনৈতিক দলগুলোর তালিকা বের হওয়ার কথা ছিল।

কিন্তু মার্চ মাস পেরিয়ে গেলেও কোনও জবাব না পেয়ে গত ২৭ জুন নির্বাচন কমিশনের ওপর নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়। এর পরিপ্রেক্ষিতে এনডিএম’র আবেদনটি নিষ্পত্তি করতে সময় বেধে দিয়েছিলেন হাইকোর্ট। এরপর দলটির নিবন্ধন আবেদন বাতিল ঘোষণা করে চিঠি দেয় নির্বাচন কমিশন। সেই চিঠির বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট দায়ের করেছিলেন দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ।

/বিআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম