বিএনপির সাত নেতার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৮, ১৩:০০আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ১৩:১২

আদালত সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় বিএনপির শীর্ষ সাত নেতাকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে আপিল করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

সোমবার বিষয়টি বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন বিএনপি নেতাদের আইনজীবী ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান।

তিনি বলেন, ‘হাইকোর্ট বিএনপির সাত নেতাকে আগাম জামিন দিয়েছিলেন। সেই জামিন স্থগিত চেয়ে অ্যাডভোকেট অন রেকর্ড অ্যাডভোকেট সুফিয়া খাতুন সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন জানিয়েছেন।’ 

এর আগে গত ১ অক্টোবর হাতিরঝিল থানায় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে সরকারি কাজে বাধা দান এবং নাশকতার অভিযোগে মামলা করে পুলিশ। পরে সে মামলায় হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান বিএনপির সাত নেতা। মামলাটির পুলিশ প্রতিবেদন না দেওয়া পর্যন্ত তাদের এ জামিন মঞ্জুর করেন আদালত।

জামিনপ্রাপ্ত নেতারা হলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমানউল্লাহ আমান।

আদালতে আবেদনগুলোর পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

প্রসঙ্গত, এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির প্রায় সব সিনিয়র নেতাসহ ৫৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে হাতিরঝিল থানা পুলিশ।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় গত ৩০ সেপ্টেম্বর অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের কাজে বাধা দিয়েছেন, পুলিশকে আক্রমণ করেছেন, যানবাহন ভাঙচুর ও ক্ষতিসাধন করেছেন। জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছেন। ঘটনাস্থল থেকে বাঁশের লাঠি, পেট্রোলবোমা, বিস্ফোরিত ককটেলের অংশ, কাচের টুকরা ও ইটের টুকরা উদ্ধার করা হয়েছে।

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের