রাজীবের মামলার তদন্ত প্রতিবেদন ২৮ নভেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০১৮, ১১:৫২আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ১১:৫২

রজীব হোসেন রাজধানীর কাওরান বাজারে দুই বাসের চাপায় হাত হারানোর পর চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনের দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ২৮ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (২৫ অক্টোবর ) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু শাহবাগ থানা পুলিশের উপপরিদর্শক আফতাব আলী মামলার তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ায়, ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আদালতের বিচারক আসাদুজ্জামান নুর এ দিন ধার্য করেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মাহমুদুর রহমান বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।

দুর্ঘটনার দিন গত ৩ এপ্রিল রাজিবের পক্ষ থেকে রাজধানী শাহবাগ থানায় সড়ক দুর্ঘটনার বিষয়টিতে মামলা দায়ের করা হয়। এরপর ২৩ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা পেনাল কোডের ৩০৪ (খ) ধারায় মামলাটি বেফরোয়া যান চলালের কারণে মৃত্যুর ধারায় সংযোজন করার অনুমতি চাইলে আদালত তা মঞ্জুর করেন।

উল্লেখ্য, রাজধানীর কাওরান বাজার এলাকায় গত ৩ এপ্রিল বিআরটিসির একটি দোতলা বাসের পেছনের দরজায় দাঁড়িয়ে ছিলেন রাজীব। তার ডান হাতটি বাসের গেইটের বাইরে বেরিয়ে ছিল। এসময় স্বজন পরিবহনের একটি বাস বিআরটিসির বাসটিকে ওভারটেকের চেষ্টা করে। তখন দুই বাসের চাপায় রাজীবের একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ১৭ এপ্রিল ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজীব।

/টিএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম