শনির আখড়ায় স্কুলছাত্রীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৮, ০২:১৪আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ০২:১৯

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল
রাজধানীর শনির আখড়ায় মেহেরুন আকতার মুনা (১৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান, গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।

মুনা শেখদী আব্দুল মোল্লাহ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী ছিল।

মুনার মা রুনা আকতার বলেন, ‘সোমবার স্কুলে পরীক্ষার ফল প্রকাশ হয়। মুনা অকৃতকার্য হয়। বাসায় এসে তার রুমে ঢুকে দরজা বন্ধ করে রাখে। ডাকাডাকি করে কোনও সাড়া শব্দ পাইনি। পরে তার সহপাঠী ও প্রতিবেশীদের সহযোগিতায় দরজার ছিটকানি ভাঙি। তখন ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে ঢামেক হাসপাতালে নিয়ে যাই।’

মুনার পরিবার শনির আখড়ার শেখদী এলাকায় ভাড়ায় বাসায় থাকে। তার বাবা মৃত মহসিন মিয়া। দুই ভাই বোনের মধ্যে সে ছিল ছোট। বড় ভাই নানার বাড়ি ময়মনসিংহে থাকে।

/এআইবি/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম