পল্লবীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০১৮, ১৯:৫৮আপডেট : ০৩ নভেম্বর ২০১৮, ১৯:৫৯

লাশ উদ্ধার রাজধানীর পল্লবীতে নির্মাণাধীন একটি ভবনের চতুর্থ তলা থেকে পড়ে মান্নান (৩২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৩ নভেম্বর) বিকাল ৪টার দিকে পল্লবীর ৬নম্বর সেকশনের সি ব্লকে এই ঘটনাটি ঘটে।     

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করে বলেন, ‘মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

মান্নান রড মিস্ত্রী ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশালের ভোলা জেলায়।

মান্নানের সহকর্মী আলম মোল্লা বাংলা ট্রিবিউনকে জানান, নির্মাণাধীন ছয় তলা ভবনের চার তলায় একটি মাচানের ওপর মান্নান কাজ করছিলেন। বিকাল ৪টার দিকে ওই মাচান ভেঙ্গে নিচে পড়ে যায় মান্নান। আমরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকাল সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তার পরিবারের সদস্যদের জানানো হয়েছে, তারা আসছেন।

/এসজেএ/এআইবি/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের