প্রাণ-আরএফএল’র সংবাদ প্রচারে যুগান্তর ও যমুনা টিভির বিরুদ্ধে নিষেধাজ্ঞা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০১৮, ১৪:৪৭আপডেট : ০৪ নভেম্বর ২০১৮, ১৪:৫৯

প্র্ণ-আরএফএফ ও যুগান্তর-যমুনা টিভি প্রাণ-আরএফএলের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রচার এবং প্রকাশ বন্ধে দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনকে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত আপিল আবেদনের শুনানি নিয়ে রবিবার (৩ নভেম্বর) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে প্রাণ-আরএফএল’র পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শফিকুল কবির খান ও তানজিম আল ইসলাম। 

পরে তানজিম আল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মানহানির অভিযোগে এর আগে দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের বিরুদ্ধে ১ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে একটি মামলা করা হয়। ২৭ সেপ্টেম্বর ঢাকার যুগ্ম জেলা জজ-১ এ এই মামলা করা হয়। একইসঙ্গে মামলায় প্রাণ-আরএফএল’র বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর খবর প্রচার এবং প্রকাশ বন্ধে নিষেধাজ্ঞা চাওয়া হয়। কিন্তু আদালত খবর প্রচার ও প্রকাশের আবেদনটি নামঞ্জুর করলে এর বিরুদ্ধে হাইকোর্টে আপিল আবেদন করা হয়। সেই আবেদনের শুনানি নিয়ে আদালত প্রাণ-আরএফএল’র বিরুদ্ধে দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনকে অন্তর্বর্তীকালীন আদেশ দেন হাইকোর্ট। 

প্রসঙ্গত, সেপ্টেম্বরে থেকে প্রাণ-আরএফএল’র বিভিন্ন পণ্যের বিরুদ্ধে দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন ধারাবাহিকভাবে সংবাদ প্রচার করে আসছিল। কিন্তু এসব নিউজের প্রতিবাদ পাঠালে তা না ছাপানোয় বিচারিক আদালতে মামলা করা হয়।

  
/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম