মোহাম্মদপুরে সংঘর্ষের ঘটনায় হত্যা মামলা, আদাবর থানা যুবলীগের আহ্বায়ক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০১৮, ১২:৩৮আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ১৮:১৩

মোহাম্মদপুরে সংঘর্ষস্থল মোহাম্মদপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সহিংসতার ঘটনায় হত্যা মামলা হয়েছে। নিহত আরিফের বাবা ওমর ফারুক শনিবার রাতে মোহাম্মদপুর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলাটি করেছেন। মামলায় আদাবর থানা যুবলীগের আহ্বায়ক আরিফুর রহমান তুহিনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১১ নভেম্বর) সকালে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নিহত আরিফের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আদাবর থানা যুবলীগের আহ্বায়ক তুহিনকে গ্রেফতার করা হয়েছে। তাকে পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছি। তা পর্যালোচনা চলছে।’

প্রসঙ্গত, শনিবার মোহাম্মদপুরে নবোদয় হাউজিংয়ের সামনে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক এবং সাদেক খানের সমর্থক দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সুজন (১৮) নামে এক পথচারী পিকআপের চাপায় আহত হন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় আরিফ (২০) নামে আরেকজন যুবক আহত হন। পরে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরও পড়ুন:

মনোনয়নপত্র নিতে যাওয়ার সময় নানক ও সাদেক খানের সমর্থকদের সংঘর্ষে নিহত ২

/এআরআর/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক