জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত থাকার অভিযোগে সাবেক উপসচিব ড. নিয়ামত উল্লাহ ভূইয়াকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আটক করেছেন র্যাব-২। বুধবার (২৮ নভেম্বর) দুপুরে ধানমন্ডির বাসা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।
মুফতি মাহমুদ খান বলেন, ‘জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা ও রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত থাকার অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি রাষ্ট্র বিরোধী বিভিন্ন প্রপাগান্ডা ছড়াচ্ছেন। আর সে কারণেই তাকে আটক করা হয়েছে।’







