শাহবাগে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ: মামলার তদন্ত প্রতিবেদন ৮ জানুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০১৮, ১২:১৬আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১২:২১

আদালত রাজধানীর শাহবাগে রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৮ জানুয়ারি ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্ধারিত দিন ছিল। কিন্তু শাহবাগ থানার পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী নতুন তারিখ ধার্য করেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ২০ জুলাই সকালে শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। তখন শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। খুব কাছ থেকেই টিয়ারশেল ছোড়ায় তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুরের দুই চোখ নষ্ট হয়ে যায়।
ওই বছরের ২১ জুলাই পুলিশের দায়িত্ব পালনে বাধা, পুলিশকে লক্ষ্য করে হামলা, হত্যাচেষ্টা ও সন্ত্রাসী কার্যক্রম চালানোর অভিযোগে অজ্ঞাত ১২শ’ জনকে আসামি করে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাজহার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

/টিএইচ/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাল্যবিবাহ: আইনে কী আছে শাস্তির ব্যবস্থা
বাল্যবিবাহ: আইনে কী আছে শাস্তির ব্যবস্থা
প্রশ্নফাঁস ঠেকাতে দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা মোদির
প্রশ্নফাঁস ঠেকাতে দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা মোদির
বিশ্বকাপের ফাইনাল দেখলো যুক্তরাষ্ট্রের ৬ কোটি দর্শক, বিশ্বজুড়ে সংখ্যাটি কত
বিশ্বকাপের ফাইনাল দেখলো যুক্তরাষ্ট্রের ৬ কোটি দর্শক, বিশ্বজুড়ে সংখ্যাটি কত
ইরানে সাত তরুণীর গোপন পাঠচক্র, পড়তেন 'ললিতা'
ইরানে সাত তরুণীর গোপন পাঠচক্র, পড়তেন 'ললিতা'
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী