ইরানে সাত তরুণীর গোপন পাঠচক্র, পড়তেন 'ললিতা'

মিতা হক
২৩ জুলাই ২০২৬, ১০:১৫আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১০:২৪

কখনও কখনও একটি বই শুধু গল্প বলে না, মানুষকে বেঁচে থাকার শক্তিও দেয়। আজার নাফিসির স্মৃতিকথা 'রিডিং লোলিতা ইন তেহরান' তেমনই একটি বই।

ইরানে ক্রমেই কঠোর হয়ে ওঠা মতাদর্শগত সেন্সরশিপের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে দেন আজার নাফিসি। এরপর প্রতি বৃহস্পতিবার সকালে নিজের বাড়িতে সাতজন ছাত্রীকে নিয়ে ছোট্ট একটি পাঠচক্র গড়ে তোলেন। নৈতিকতা পুলিশের চোখ এড়িয়ে তারা বাধ্যতামূলক হিজাব খুলে বসতেন। তারপর পড়তেন নিষিদ্ধ পশ্চিমা সাহিত্য—ভ্লাদিমির নাবোকভ, এফ. স্কট ফিটজেরাল্ড, হেনরি জেমস ও জেন অস্টেনের বই।

নাফিসি লিখেছেন, "কোনো অবস্থাতেই কল্পকাহিনীকে বাস্তব জীবনের হুবহু অনুলিপি বানিয়ে তাকে ছোট করে দেখো না। কল্পকাহিনিতে আমরা বাস্তবতার অনুকরণ নয়, সত্যের গভীর উপলব্ধি খুঁজি।"

ইরানে সাত তরুণীর গোপন পাঠচক্র, পড়তেন 'ললিতা'
এই ভাবনাই বইটির মূল শক্তি। নাফিসি ও তার ছাত্রীরা 'ললিতা' বা 'দ্য গ্রেট গ্যাটসবি' পড়তেন নিজেদের জীবনের সঙ্গে গল্পের মিল খুঁজতে। এসব বইয়ের মাধ্যমে তারা বুঝতে চাইতেন ক্ষমতার অপব্যবহার, স্বৈরশাসনের চরিত্র, মানুষের আকাঙ্ক্ষা এবং স্বাধীনতার মূল্য।

ধীরে ধীরে সেই ছোট্ট বসার ঘর শুধু একটি পাঠচক্র নয়, মুক্ত চিন্তার নিরাপদ আশ্রয়ে পরিণত হয়। সেখানে সাহিত্য নিয়ে আলোচনা ছিল প্রতিরোধের এক নীরব ভাষা।

'রিডিং লোলিতা ইন তেহরান' মনে করিয়ে দেয়, বই বাস্তবতাকে আরও গভীরভাবে বোঝার একটি মাধ্যম। ভালো সাহিত্য মানুষকে অন্যের জায়গায় দাঁড়াতে শেখায়, কঠিন প্রশ্ন করতে শেখায় এবং এমন এক মানসিক স্বাধীনতা দেয়, যা কোনো রাষ্ট্র বা শাসক কেড়ে নিতে পারে না।

বইটি সম্পর্কে দ্য নিউইয়র্ক টাইমস লিখেছে, "অসাধারণ। কল্পকাহিনির রূপান্তরকারী শক্তির পক্ষে এক শক্তিশালী বক্তব্য।" এবং কথাসাহিত্যিক মার্গারেট অ্যাটউডের ভাষায়, "ইরানের মৌলবাদী বাস্তবতায় এই বই যেন সাহিত্যের এক জীবনরক্ষাকারী ভেলা। সবারই এটি পড়া উচিত।"

/জেড-এস/
সম্পর্কিত
নোবেলজয়ী ল্য ক্লেজিওর ‘যে কখনো সমুদ্র দেখেনি’ বইয়ের প্রকাশনা
মুখ, আয়না ও আত্মপরিচয়ের ইতিহাস ‘দ্য ফেস : আ কালচারাল হিস্ট্রি’
আদিবাসীদের ইতিহাসের ভিন্ন পাঠ উমর খালিদের ‘ফ্র্যাকচার্ড কমিউনিটিজ’
সর্বশেষ খবর
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের পাশে সালমান খান, আন্দোলনকে ‘রাজনৈতিক রূপ’ না দেওয়ার আহ্বান
শিক্ষার্থীদের পাশে সালমান খান, আন্দোলনকে ‘রাজনৈতিক রূপ’ না দেওয়ার আহ্বান
ভ্রমণে সুভেনির কেন কিনবেন?
ভ্রমণে সুভেনির কেন কিনবেন?
বাল্যবিবাহ: আইনে কী আছে শাস্তির ব্যবস্থা
বাল্যবিবাহ: আইনে কী আছে শাস্তির ব্যবস্থা
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা