৬ দফা মেনে নেওয়ার দাবিতে সড়কে ভিকারুননিসার শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৮, ১৬:০২আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ১৮:৪৮

ভিকারুননিসা শিক্ষার্থীদের বিক্ষোভ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় বিক্ষোভরত শিক্ষার্থীরা ৬ দফা দাবি জানিয়েছেন। চলমান বিক্ষোভের দ্বিতীয় দিন বুধবার (৫ ডিসেম্বর) শিক্ষার্থীরা প্রিন্সিপালসহ বাকি অভিযুক্ত শিক্ষকদের পদত্যাগের লিখিত আদেশ দেওয়াসহ ৬ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

শিক্ষার্থীদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে, অভিযুক্ত শিক্ষকদের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, স্কুলে মানসিক ও শারীরিক নির্যাতন বন্ধ করতে হবে, কথায় কথায় টিসি দেওয়ার ভয় দেখানো যাবে না, মানসিক সুস্থতার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে কাউন্সিলিং করাতে হবে, ভিকারুননিসার গভর্নিংবডির সব সদস্যকে অপসারণ করতে হবে।

শিক্ষার্থীরা জানান, দাবি মেনে নেওয়া হলে সড়ক ছেড়ে তারা বিদ্যালয়ে ফিরে যাবেন।

ভিকারুননিসা শিক্ষার্থীদের দ্বিতীয় দিনের বিক্ষোভ এর আগে মঙ্গলবারও (৪ ডিসেম্বর) দিনভর ভিকারুননিসার বেইলি রোড ক্যাম্পাসের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন অভিভাবক ও শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, সোমবার (৩ ডিসেম্বর) দুপুরে শান্তিনগরের নিজ বাসা থেকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ওই শিক্ষার্থীর পরিবারের দাবি, অরিত্রীর বিরুদ্ধে ফাইনাল পরীক্ষায় নকলের অভিযোগ তুলে তার বাবাকে ডেকে পাঠায় স্কুল কর্তৃপক্ষ। পরে অরিত্রীর বাবাকে জানানো হয় তার মেয়েকে টিসি দেওয়া হবে। এ সময় প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল ও ভাইস-প্রিন্সিপাল এই কিশোরীর সামনে তার বাবাকে অপমান করেন। টিসি দেওয়ার হুমকি ও বাবাকে অপমান করার বিষয়টি সইতে না পেরে সে আত্মহত্যা করেছে বলে তার পরিবার অভিযোগ করেছে।

ছবি : সাজ্জাদ হোসেন

/এআরআর/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম